ফেসবুক অ্যাড চালান?অর্ডার ইনবক্সে হারাবেন না।
আপনার নিজের অর্ডার পেজ তৈরি করে দিই আমরা, ২৪ ঘণ্টার মধ্যে। অর্ডার আসবে আপনার টেলিগ্রামে আর নিজের গুগল শিটে।
- ডেটা আপনার নিজের গুগল শিটে
- নতুন অর্ডারে টেলিগ্রাম অ্যালার্ট
- প্রতি অর্ডারে কোনো কমিশন নেই
ইনবক্সে অর্ডার নেওয়া বনাম OrderKoro
একটি পণ্য, একটি লিংক। কাস্টমার নিজে সব বেছে নেয়, আপনি শুধু কনফার্ম করেন।
সহজ ৩ ধাপে আপনার পেজ চালু
- ১
পণ্যের ছবি ও তথ্য দিন
ছবি, সাইজ, রঙ, দাম আর ডেলিভারি চার্জ আমাদের পাঠান।
- ২
আমরা পেজ বানিয়ে লিংক দিই
২৪ ঘণ্টার মধ্যে আপনার পেজ তৈরি হয়ে যায়। আপনি দেখে নেন।
- ৩
লিংক অ্যাডে বসান, অর্ডার আসে
প্রতিটি নতুন অর্ডার সাথে সাথে আপনার টেলিগ্রামে আসে ও গুগল শিটে জমা হয়।
অর্ডার এলে ফোনে আর শিটে ঠিক এমনটাই আসে
ডেমোতে আসল নাম বা নম্বর দেবেন না। চ্যানেলে অ্যালার্টের বাটনে ট্যাপ করেও দেখতে পারেন।
সময় বাঁচানো আর অর্ডার না হারানোর সব সুবিধা
টেলিগ্রামে সাথে সাথে অ্যালার্ট
অর্ডার সাবমিট হলেই পূর্ণ বিবরণসহ আপনার ফোনে মেসেজ আসে। ইনবক্স ঘাঁটতে হয় না।
আপনার নিজের গুগল শিট
সব অর্ডার আপনার শিটে আপনাআপনি জমা হয়। শিট আপনার, ডেটাও আপনার।
মোবাইলের জন্য হালকা পেজ
ছোট ছবি আর হালকা কোড দিয়ে বানানো, ফেসবুক অ্যাডের মোবাইল ট্রাফিকের কথা ভেবে।
ক্যাশ অন ডেলিভারি (+ বিকাশ ও নগদ)
ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের ট্রানজেকশন আইডি দিয়েও পেমেন্ট নেওয়া যায়। এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়।
রিটার্ন ও প্রাইভেসি পেজ রেডি
কাস্টমারের ভরসা বাড়াতে আর ফেসবুকের নিয়ম মানতে পেজের সাথেই থাকে।
ডুপ্লিকেট অর্ডার থেকে সুরক্ষা
কাস্টমার বাটনে দুবার ট্যাপ করলেও একটি অর্ডারই ঢোকে।
OrderKoro কার জন্য, আর কার জন্য নয়
আপনার জন্য, যদি আপনি
- ফেসবুক অ্যাডে একটি পণ্য বিক্রি করেন
- বেশির ভাগ অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে নেন
- ইনবক্সে অর্ডার সামলাতে হিমশিম খান
আপনার জন্য নয়, যদি আপনি
- শত শত পণ্যের পূর্ণ অনলাইন স্টোর চান
- কার্টে একসাথে অনেক পণ্য কেনার ব্যবস্থা চান
- অনলাইনে কার্ড পেমেন্ট গেটওয়ে চান
সহজ ও স্বচ্ছ, কোনো গোপন চার্জ নেই
যা লেখা আছে ঠিক তাই।
যতদিন OrderKoro চালু আছে, পেজ অনলাইন রাখা, বাগ ফিক্স এবং টেলিগ্রাম/গুগল শিট সংযোগের সাপোর্ট সেটআপ ফির মধ্যেই। কোনো মাসিক ফি নেই।
নতুন পণ্যের পেজ বা ডিজাইন বদল আলাদা।
এরপর সেটআপ ফি ৳২,৯৯৯ (প্রথম ৩ মাসের হোস্টিং ও সাপোর্টসহ)।
কমপ্লিট অর্ডার পেজ সেটআপ
- ১টি পণ্যের জন্য ফাস্ট-লোডিং পেজ
- প্রতি অর্ডারে টেলিগ্রাম অ্যালার্ট
- আপনার নিজের গুগল শিটে সব ডেটা
- ক্যাশ অন ডেলিভারি ও মোবাইল পেমেন্ট (বিকাশ ও নগদ)
- রিটার্ন ও প্রাইভেসি পলিসি পেজ
- ফেসবুক অ্যাডের নিজস্ব খরচ
- আলাদা ডোমেইন চাইলে তার খরচ
সচরাচর জিজ্ঞাসা
ডেটা কার কাছে থাকে?
আপনার কাস্টমারের অর্ডারের সব তথ্য আপনার নিজের গুগল শিটে জমা হয়। আমরা কোনো কাস্টমার ডেটা বিক্রি করি না বা বিজ্ঞাপনে ব্যবহার করি না। অর্ডার প্রসেস করতে যতটুকু দরকার, শুধু ততটুকু তথ্যই আমাদের সার্ভারে থাকে।
কতদিনে পেজ পাব?
ছবি, সাইজ, রঙ, দাম ও ডেলিভারি তথ্য দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আপনার পেজ লাইভ করে লিংক বুঝিয়ে দেওয়া হয়।
পেজ বদলাতে চাইলে?
দাম বদল, স্টক আউট বা লেখার ছোট সংশোধন সাপোর্টের মধ্যেই। নতুন পণ্যের পেজ বা সম্পূর্ণ নতুন ডিজাইন আলাদা।
ডেলিভারি ও রিটার্ন কীভাবে?
কাস্টমারের এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ নিজে থেকে যোগ হয়। আপনার রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসির আলাদা পেজ অর্ডার পেজের সাথেই থাকে।
ফেসবুক পিক্সেল লাগালে কী হয়?
শিগগিরই আসছে। ব্রাউজার ও সার্ভার-সাইড ট্র্যাকিং যুক্ত করার কাজ চলছে।
কীভাবে শুরু করব?
আমাদের মেসেঞ্জারে একটি মেসেজ দিন, পণ্যের ছবি ও তথ্য পাঠান। আমরা পেজ বানিয়ে দেখাব, পছন্দ হলে তবেই চূড়ান্ত করুন।
আজই আপনার পণ্যের অর্ডার পেজ চালু করুন
অর্ডার ইনবক্সে হারানোর দিন শেষ। ২৪ ঘণ্টার মধ্যে আপনার পেজ রেডি করে দিই আমরা।